মানুষের কর্মের জন্য আল্লাহ দায়ী
ইসলাম ধর্মে স্বাধীন ইচ্ছা (Free Will) এবং পূর্বনির্ধারণের (আল্লাহ কতৃক নির্ধারিত) মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব এবং এর রাজনৈতিক ব্যবহার মুহাম্মাদের ব্যক্তিগত স্বার্থে সাধনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী মতবাদ অনুসারে, সমস্ত কিছু আল্লাহর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন কুরআনে বলা হয়েছে: (সূরা আল হাদীদ: আয়াত ২২) যমীনে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন মুসীবত আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। (সূরা আল-আন'আম: আয়াত ৫৯) আর তাঁর কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে। আর কোন পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন এবং যমীনের অন্ধকারে কোন দানা পড়ে না, না কোন ভেজা এবং না কোন শুষ্ক কিছু; কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষকে তাদের কাজের জন্য জন্য দায়ী করা হয় কেন? যেমন কুরআনে উল্লেখিত: (সূরা আল কাহফ: আয়াত ২৯) আর বল, ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরী করে। নিশ্চয় আমি যাল...

Comments
Post a Comment